কেরানীগঞ্জে আরও ১১ করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৯৭

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জনে। নতুন করে করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে ৯ জনই হচ্ছে জিনজিরা ইউনিয়নের। বাকী ২ জনের ১ জন হচ্ছে কালিন্দী ও অপর ১ জন হচ্ছে রোহিতপুর ইউনিয়নের বাসিন্দা। জিনজিরার ১১ জনের মধ্যে ৩ জন নারী রয়েছে। এপর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আক্রান্তের শীর্ষে অবস্থান করছে জিনজিরা ইউনিয়ন। জিনজিরা ইউনিয়নে আক্রান্তের শীর্ষ তালিকায় রয়েছে হাউলি ও মডেল টাউন এলাকা। অনেকেই জিনজিরা ইউনিয়নকে এখন করোনা আক্রান্তের ডেঞ্জার জোন হিসেবে আখ্যায়িত করেছেন। ইতোমধ্যে হাউলি ও এর পাশবর্তী মহল্লায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। জিনজিরা, আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নের মানুষ এখন করোনা আক্রান্তের চরম আতংকের মধ্যে রয়েছেন। এসব এলাকায় পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে আক্রান্তের তালিকায় র‌্যাব ও পুলিশের পরে রয়েছে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী,সাজেদা হাসপাতাল, আদদীন হাসপাতাল ও পল্লী বিদ্যুত অফিস।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, মানুষ যদি সামাজিক দুরুত্ব বজায় না রাখে এবং সচেতন না হয় তাহলে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *