দোহারে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। মঙ্গলবার (২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

জানা যায়,নতুন করে করোনা সনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে দোহার পৌর এলাকার ১২ জন, রাইপাড়া ইউনিয়নে ৭ জন, মুকসুদপুর ইউনিয়নে ৬ জন, নারিশা ইউনিয়নে ২ জন, ও বিলাসপুরে ১ জন।

ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৯১ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *