নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিংগাইরে চর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সিংগাইর স্কলারস টিউটোরিয়ালের পরিচালক মো. রফিকুল ইসলামের করোনা রিপোর্ট নিগেটিভ এসেছে। বিষয়টি তার পরিবার নববাংলা কে নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) হঠাৎ ওই শিক্ষকের শরীরে জ্বর আসে। এতে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হয়ে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে শনিবার (৩০ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সাথে সাথে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। এদিকে চিকিৎসা চলাকালিন সময় জ্বর, শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। শ্বাসকষ্ট বেশি হওয়ায় বর্তমানে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ৪ দিন পর পরীক্ষার রিপোর্টে আজ মঙ্লবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মো.রফিকুল ইসলামের দেহে করোনা নিগেটিভ আসে।
তবে তার পরিবার জানান, তার অবস্থার উন্নতি হচ্ছে না বিধায় উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়ার প্রস্তুতি চলছে। তার পরিবার তার দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
