কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠি হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া ও দক্ষিন কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদসহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনে উপজেলার ২২১টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন,নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ ও ব্যাপক নিরাপত্তা প্রদান বিষয়ে বিষদভাবে আলোচনা করা হয়।
