কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ২০২০ সালের করোনা সংকট চলাকালে ও সংকট পরবর্তী সময়ে অসহায় ও দুস্থ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দেওয়া হয়েছে নানা সহযোগিতা। বিপাকে পরা এসব মানুষের পাশে দাড়াতে কেউ দিয়েছেন নগদ অর্থ,কেউ খাদ্য মগ্রী ,কেউবা আবার মওকুফ করেছেন বাসাভাড়া। যা মানবতার উদাহরন হিসেবেই ধরাযায়। একইভাবে এবারের লকডাউনেও কেরাণীগঞ্জের কর্মহীন হয়েপরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন স্থাসীয় সাংসদ বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
ঘোষণা দিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী (চাল,ডাল,আলু,পেয়াজ ও লবন) পৌছে দেয়ার। তারই ধারাবাহিকতায় আজ ২৭ এপ্রিল মঙ্গলবার কালিন্দী ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করছেন তারা। যা পর্যায়ক্রমে সকল ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পৌছে দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিদ্যুৎজালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র একান্ত ব্যাক্তিগত সহকারী সচিব ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও একেবারে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাধ্যমে তালিকা প্রণয়নের কাজ শেষ হয়েছে। সে অনুযায়ী নেতা-কর্মীদের মাধ্যম্যে উপজেলার ১২টি ইউনিয়নেই এ ধরনের খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ আজ থেকেই শুরু হয়েছে।
আজ কালিন্দী ইউনিয়নের প্রায় ১৬’শ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ধরনের মানবিক খাদ্য সহায়তা।কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো.আশ্রাফ আলী, সাধারণ সম্পাদক মো.হুমায়ুন গনি,সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি,ঢাকা জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন, ইউনিয়নস্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রাজু আহমেদ ইতি, সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, ইউপি সদস্য ভগবতী রাণী প্রমুখ।
এ ব্যাপারে কেরাণীগঞ্জ নউপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগণের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি নইউনিয়নের সকল অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ পৌছে দেয়া হচ্ছে। স্থানীয় মসকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন।
তালিকা মোতাবেক প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমাদের নেতা-কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্যসামগ্রী পৌছে দিবেন। তাছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলেও তিনি জানান
