কেরানীগঞ্জে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট একাডেমিক কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা ক্রীড়া অফিস ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আম বাগিচা এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই অনুর্ধ্ব ১৪ ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ১২ টি একাডেমির ছেলেরা অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আগানগর একাডেমি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন মাদকাসক্তি হতে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। বর্তমান সরকার এ কারণে প্রতিটি পাড়া মহল্লায় শারীরিক কসরত ও ক্রীড়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে এবং উপজেলার পক্ষ হতে এ রুপ আয়োজন নিয়মিত হতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *