কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : আলহাজ্ব মোঃ হেলাল মিয়াকে সভাপতি এবং মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কেরানীগঞ্জস্থ বরগুনা জেলা সমিতির ২১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় বাঁশরী চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহ আলম, সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, হাজী মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে, মোহাম্মদ জুয়েল মৃধা , মোঃ সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক পদে শাহিন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসেন মোতালেব, গোলাম দস্তগীর সানি, কোষাধ্যক্ষ পদে মোঃ খাইরুল ইসলাম রিপন গাজী, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমান, দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম নিরব, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান।
