কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির আত্মপ্রকাশ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : এই প্রথম ঢাকার কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (১১এপ্রিল) জিনজিরা ইউনিয়নের কদমতলী বাঁশরী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে এই সমিতির আত্মপ্রকাশ ঘটে। এসময় কেরানীগঞ্জে বসবাসরত পটুয়াখালী জেলার বিভিন্ন পেশার মানুষের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের নাম ঘোষণা করা হয়।এতে তিতাসগ্যাস কেরানীগঞ্জ জোনের ঠিকাদার হাজী সৈয়দ আবুল হোসেনকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক  করে ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন, সহ-সাংগঠিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাড, রেজাউল, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ রাছেল জমাদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাড, জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ফারুক হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক শিরিন আক্তার লিমা, সমাজসেবাবিষয়ক সম্পাদক এম আশিক নুর ও ত্রাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন। সমিতির কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *