মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আইন-শৃঙ্খলা রক্ষাসহ দেশের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দক্ষ জনশৃঙ্খলা ব্যবস্থাপনার জন্য কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম এবং দৃঢ় মনোবল নিয়ে নির্বিঘ্ন নাগরিকসেবা ও দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার ব্রতে তিন দিনের প্রশিক্ষণ শেষে আজ ১৪ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে “অস্ত্র-গুলির নিরাপদ পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্তে প্রশিক্ষণ ডিসেম্বর/২৩” অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের শুরুতেই উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।
