নবাবগঞ্জে করোনায় মারা গেলেন সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ

মো. নাজমুল হোসেন :

বিশ্ব মহামারী করোনার ভয়াল ছোবলে সাড়া পৃথিবীতে প্রতি নিয়তই মারা যাচ্ছেন অনেকেই। এই মহামারী কবে নাগাত শেষ হবে তা সকলেরই অজানা। করোনার এই ভয়াল ছোবলে বাংলাদেশের সাধারণ মানুষসহ সাবেক সংসদ সদস্যরাও প্রাণ হারিয়েছেন। এবার করোনায় প্রাণ হারালেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান তৈয়ব আহমেদ (৭২) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৮ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত ২৪ মে করোনায় আক্রান্ত হন তিনি। সত্তরউর্দ্ধো বয়স হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে মারা যান এ সাবেক চেয়ারম্যান।

একটানা (৭বার) দীর্ঘ চল্লিশ বছর কলাকোপা ইউপি চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তৈয়ব আহমেদ। তার এ মৃত্যুতে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন।

এব্যাপারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ব্যাক্তিদের দাফন কার্য পরিচালনার প্রধান পরিচালক নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন তাবির হোসেন খান পাবেল নববাংলাকে জানান, আমি খবরটি শুনেছি। শিগগিরই তার দাফন কার্য শেষ করা হবে।

কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল নববাংলাকে জানান, তৈয়ব আহমেদ কলাকোপা ইউনিয়নের একজন গর্বিত সন্তান। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কলাকোপা ইউনিয়নে শান্তির বাতাস ছিলো। আমিও তার সাথে একত্বতা প্রকাশ করে ইউনিয়নবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ যেনো তাকে জান্নাত বাসী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *