কম্বল নিয়ে শীতার্তদের পাশে নবাবগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশন

স্টাফ রিপোর্টার: বাহিরে যেমন শীত, তেমনি এই শীতে অনেকেই কষ্টে জীবনযাপন করছেন৷ দরিদ্র পরিবার হওয়ায় অনেকেই শীতের পোশাক কিনতে পারেনি। কোনরকমে জামাকাপড় পড়ে সড়ক দিয়ে হাটাহাটি করতে দেখা যায়৷ এসব দেখে বেশকিছু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা শাখা৷ সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হাতে নেন৷
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার যন্ত্রাইল ভাওয়ালিয়া এলাকায় ইটভাটার কয়েকজন শ্রমিকের মাঝে কম্বল তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা শাখা সভাপতি জালাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *