কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। কাজেই এদেশে আর তত্ত্বাবধায়ক সরকারে আসার কোনো সুযোগ নেই। সুতরাং নির্বাচন না করে সহিংসতার পথ বেছে নিলে এবার আর বিএনপির অস্তিত্ব থাকবে না। তিনি আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আযম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজী আবু সিদ্দিক, ঢাকা জেলা আ’লীগের উপ-কমিটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী ফজলুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আনোয়ার হোসেন, নাজমুল জাহান রিপন, মো. শাহাদাত হোসেন, রাজিব আহম্মেদ প্রমুখ।
