ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার তারবিয়াত অনুষ্ঠিত

মো. কামাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশনের ৩য় তলার আইএবি মিলনায়তনে এ তারবিয়াত অনুষ্ঠিত হয়। তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক ডা.শাহজাহান, দপ্তর সম্পাদক ডা.মাহমুদুল হাসান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আজিজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *