মো.কামাল হোসেন : সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, গণহত্যার বিচার, ভারতের আগ্রাশনের বিরুদ্ধে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবীতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখা। শুক্রবার বিকেলে হোসেনপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আবুল কালাম আযাদের সভাপতিত্বে ও সেক্রেটারি কারী হুসাইন আহমদের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ-সভাপতি অধ্যাপক ডা.মোহাম্মদ কামরুজ্জামান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সংখ্যালঘু সম্পাদক কামাল হোসেন মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সদস্য মজিবুর রহমান, সদস্য আব্দুল মালেক, হাফেজ তাওহিদুল ইসলাম,মো.জামাল হোসেন, মোশারফ হোসেন শামিম, কারী ইদ্রীস আহমদ, মতিউর রহমান মোল্লা, মুক্তার হোসেন রানা, সৈয়দ বশির আহমেদ, মুফতি জিল্লুর রহমান আরেফী, হাফেজ মুসলেম উদ্দিন, রাশেদুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ আল-আমীন , হাফেজ মজিবুর রহমান, লিমন মোল্লা প্রমুখ
