মো. কামাল হোসেন : গত সোমবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আ. কাদের মাস্টারের নেতৃত্বে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিটি জয়পাড়া বাজার মসজিদ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে করম আলির মোড়ে এসে র্যালিটি শেষ হয়। বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী। জয়েন্ট সেক্রেটারি হাফেজ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজুল ইসলাম, পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মোশারফ হোসেন শামিম, ইসলামি যুব আন্দোলনের সভাপতি মুফতি আলমাস হোসাইন, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নাইম হোসাইন প্রমুখ।
