ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও তার সহধর্মিণী ডা. সিফাত ফারহানার উদ্যোগে দোহারের বিভিন্ন বাজারে বাজারে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও দানশীল ব্যক্তি ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও তার সহধর্মিণী ডা. সিফাত ফারহানা (নাহিদ)।
দেশের এই ক্লান্তিলগ্নে দেড় মাস যাবত দোহার, নবাবগঞ্জ, শ্রীনগরসহ সদরপুরের করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায়, কর্মহীন শ্রমজীবী ১৬ হাজার পরিবারের পাশে সহানুভূতি ও সাহায্য করেছেন তিনি। বিনিময়ে একটু ভালবাসা ও দোয়া চেয়ে যাচ্ছেন। তিনি একজন মানুষ হিসেবে একজন মানুষর পাশে দাঁড়াতে চান, তার নৈতিক দায়িত্ব মনে করে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার লাখোলাখো নুতন বাজার, জয়পাড়া বাজার, জয়পাড়া রতনচত্তর, খালপাড় সাহেব বাজার, বউ বাজারসহ মোট ৬টি বাজারের চায়ের দোকানদারদের ২৬৫টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন তিনি। প্রতিটি বাজারের কমিটির মাধ্যমে ত্রাণ পাওয়ার যোগ্য চায়ের দোকানদারদের তালিকা তৈরি করে পৌঁছে দিয়েছেন উপহার স্বরুপ খাদ্য সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, জয়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু.আলমাস উদ্দিন, জয়পাড়া হাই স্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক নুরু মোল্লা, সৈকত বেপারী, সফর সঙ্গী মোহাম্মদ আলী, হারুন অর রশিদ, আনিস রানা, এমারত হোসেন, মোতালেব বেপারী , আলমগীর, জোবায়ের, ইমরান, সোহাগ, শাকিল ও খায়ের হোসেনসহ ইঞ্জিনিয়ার মেহেববু কবিরের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *