সিংগাইরে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে করোনা পরিস্থিতি মোকাবেলায় দোকানপাট,ব্যবসা বানিজ্য,শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে দোকানপাট খোলা রাখার জন্য সিংগাইর বাজার ও সাহরাইল বাজারে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার রাখার অপরাধে শুক্রবার(১৫ই মে) সিংগাইর বাজারের মলি টেইলার্স ও রাজমনি বেবি কালেকশনের মালিককে ১৫ হাজার এবং সাহরাইল বাজারের মো.নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ হাজার মোট ১৮ হাজার টাকা,দন্ড বিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালতে এ অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূলতানা বলেন-করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *