কেরানীগঞ্জে যুবদলনেতা সাজ্জাদের ঈদসামগ্রী প্রদান

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে উপজেলা দক্ষিণ শাখার যুবদলের সদ্য সাবেক সভাপতি মোকররম হোসেন সাজ্জাদের ব্যক্তিগত উদ্যোগে প্রয়াত বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে বিভিন্ন ঈদসামগ্রী প্রদান করা হয়।

এসব প্রয়াত নেতা-কর্মীদের মধ্যে বিশেষকরে শুভাঢ্যা ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি আলী হোসেন আলী,উপজেলা দক্ষিন শাখার যুবদলের ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ,জিনজিরা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহাজাদা,ছাত্রদল নেতা আকাশ আহম্মেদ ফেরদৌস ও কোন্ডা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসন বিদ্যুতের বাড়িতে সবার আগে এসব ঈদসামগ্রী পৌছে দেয়া হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলার চাউল ৩ কেজি, চিনি ৩ কেজি,তেল ৩ কেজি,নুডুলস,সেমাই,জুস,খুরমা, কিচমিচ,গুড়ো দুধ ১ কেজি ও মুরগী ৪টি।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখার যুবদলের সাবেক সভাপতি মোকররম হোসেন সাজ্জাদ বলেন, এসব প্রয়াত বিএনপির নেতা-কর্মীরা তাদের জীবতদশায় আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত থেকে রাজনীতি করেছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তারা অংশগ্রহন করেছে। সেসব নেতা-কর্মীদের হঠাৎ মৃত্যুর কারনে তাদের পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। তাই এসব পরিবারের মাঝে একটু সহানুভুতি জানানোর জন্যই আমার এই সামান্য উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *