নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিলেরপাড় একতা সংঘের উদ্যোগে অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ২১ শে ফেব্রুয়ারি ৫২’র ভাষা আন্দোলনে সকল শহিদেও স্বরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন এ সংগঠনটি। সোমবার বিকালে বালক-বালিকাদের মাঝে বিভিন্ন প্রকার খেলা পরিচালনা করা হয় এবং যে সকল বীর শহিদ ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তরুণ প্রজন্মের মেধাবী শিক্ষার্থীগণ। এসময় বিজয়ীদের মাধ্যমে বই ও বিভিন্ন ধরনের আর্কষনীয় পুরস্কার বিতরণ করা হয়।
দোহার উপজেলা শেখ রাসেল লীগের আব্দুল হাকিম (আমিন) সহ-সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহ্সান খোকন শিকদার। বিশেষ অতিথি ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সেন্টু, আহ্বায়ক আব্দুল মান্নান হোসেন।

খেলা পরিচালনা করেন মো. সুমন মোল্লা, মো. আলাউদ্দিন, নান্টু খান, মো. জাকির, মো. রাব্বি, মো. আজগর, মো. হারুন, রাহাত তালুকদার, হারুন মোল্লা, মো. নিবির, মো. জামাল, মো. মারুফ। অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতা করেন মাসুদ মোল্লা।
