আমিরাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. রিদুয়ান তালুকদার নামের এক বাংলাদেশি প্রবাসী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। আজ রবিবার ভোরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রায় এক বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিদুয়ান তালুকদারের পা ভেঙে যায়। এর চিকিৎসার জন্য তাকে দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়। চিকিৎসার খরচ চালাতে গিয়ে প্রচুর অর্থও খরচ হয় তার পরিবারের। শারজায় তার গাড়ির খুচরা যন্ত্রাংশের (স্পেয়ার পার্টস) একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে নিয়মিত প্রতিষ্ঠানে সময় দিতে না পারায় তার ব্যবসায় বড় ধরনের মন্দা দেখা দেয়।​এই টানাপোড়েনের মাঝেই গত ২৮ জুলাই রাতে তিনি হঠাৎ নিজ দোকানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বিষয়টি কারো জানা না থাকায় পরদিন সকাল ৮টা পর্যন্ত তিনি দোকানের ভেতরেই অবচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে শারজার আল কাসিমিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *