আমিরাতে জীবানুনাশক স্প্রের সময় পরিবর্তন

মো. শাজাহান খান ( আরব আমিরাত): আজকে (৩০ মে) শনিবার থেকে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবানুনাশক স্প্রে করার সময় নির্ধারন করা হয়েছে। এখন থেকে সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমিরাতের সকল আইন মেনে সবাই স্বাভাবিক চলাফেরা করতে পারবে। করোনার বিস্তার ঠেকাতে আমিরাতের জীবাণুনাশক কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে।

গত শুক্রবার আমিরাতের গণমাধ্যমগুলোতে প্রকাশ করে যে, জাতীয় জীবাণুনাশক কর্মসূচির সময়কাল রাত ১০ টা থেকে শুরু হয়ে সকাল ৬ টা নাগাদ চলবে। সিদ্ধান্তটি স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত এবং ঘোষণা করা হয়েছে। জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলাকালীন সময়ে আমিরাতে বসবাসরত সকলকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কেবলমাত্র খাদ্য ও ঔষধের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *