দোহারে “সাতভিটা মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ইমরান খান রাজঃ ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক সংগঠন সাতভিটা মানব কল্যাণ সংঘ এর পক্ষ থেকে নারিশা এলাকার সাধারণ মানুষ এবং পথচারীদের মাঝে বিনামূল্যে ৫০০ পিছ ফেইস মাস্ক বিতরণ করা হয়। শনিবার সকালে সংগঠনের বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে মাস্কগুলো বিতরণ করা হয়।

সংগঠনে ৫০০ পিছ মাস্ক অনুদান দেন সাতভিটা গ্রামের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ণামেন্টস এর স্বত্বাধিকারী সাদিয়া ইসলাম দোলা। তিনি বলেন চলমান করোনাভাইরাস এর সংক্রমণ মোকাবিলায় ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শওকত হোসেন, সহ-সভাপতি বিপ্লব শেখ, সাধারণ সম্পাদক ইমরান খান রাজ, ক্যাশিয়ার আ. সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, মো. নূর হোসেন, সিয়াম আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *