আগস্ট বাঙালি জাতির জীবনে ভয়াল অধ্যায় শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক:  মাহমুদ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যমুনা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ পত্তনদারের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বেপারী ও মো. আল-আমিনের সঞ্চালনায় আগস্ট বাঙালি জাতির জীবনে এক ভয়াল ও নৃশংস অধ্যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যমুনা স্পোর্টিং ক্লাব মাহমুদপুর ইউনিয়নে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন বলেন আজকের সভায় উপস্থিত সকলে ও সাংবাদিকদের উদ্যেশে আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে আমাদের সকলের দাবী ১৫ই আগস্ট এবং ২১শে আগস্টের মতো এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিচার এই বাংলায় অতিদ্রুত শেষ করা হক।

অনুষ্ঠানের গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত হয়ে দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি বলেন আজকের অনুষ্ঠানের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার একজন ত্যাগী ছাত্র নেতা ছিলেন।এখন তিনি এই ইউনিয়ন আওয়ামীলীগের নেতা।তার ঢাকে সাড়া দিয়ে যে এতো মানুষ একত্রিত হয়েছেন এটা দেখে আমি মুগ্ধ। তাই আমি বলবো আগামী মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার একজন যোগ্য ব্যক্তিকেই সিলেক্ট করবেন।

উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি,কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জয়নাল আবেদিন,আআওয়ামীলীগ নেতা পিয়ার মুন্সী,দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *