অন্তরা সেলিমা হুদাকে নিয়ে স্বপ্ন দেখছেন জনপদের মানুষ

নিজস্ব প্রতি‌বেদকঃ মুন্সিগঞ্জ -১ শ্রীনগর – সিরাজদিখান সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বি, এন,পির নির্বাহী চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদাকে নিয়ে স্বপ্ন দেখছেন জনপদের মানুষ। শ্রীনগর উপজেলার পচ্চিমাঞ্চল তথা বাঘড়া,ভাগ্যকুল, রাড়িখাল সহ অবহেলিত এই জনপদের অনেকের সাথেই কথা বলে জানা যায় বিগত দিনে এই অঞ্চল হতে কেহ সংসদ নির্বাচনে জোড়ালো ভাবে অংশগ্রহণ করেন নাই। দলমত নির্বিশেষে অনেকেই বলেন আমরা চাই আমাদের পশ্চিমা অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হোক। তারা আরো বলেন অন্তরা সেলিমা হুদার পিতা যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন এই অঞ্চলে রাস্তা ঘাটের ব্যপক উন্নয়ন হয়েছে শ্রীনগর বাজারের জানযট নিরসনে বিকল্প বাইপাস করেছেন। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও বাজার হতে শাইনপুকুর পযন্ত পদ্মা নদীর পাড় দিয়ে রাস্তা তৈরী করেছিলেন। ঢাকা দোহার রোড বর্ধিত করেছেন। আমাদের বিশ্বাস তিনি সাংসদ হলে আমাদের অবহেলিত এই অঞ্চলে ব্যপক উন্নয়ন হবে। বিভিন্ন সুত্র থেকে জানা যায় দিন যত গড়াচ্ছে সাধারন ভোটারদের মাঝে অন্তরা সেলিমা হুদাকে নিয়ে ভোটারদের আগ্রহ বাড়ছে।তিনি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী ব‌লে সবাই ম‌নে কর‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *