নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরে দুইটি মিঠা পানির ডলফিন। স্থানীয়ভাবে যা শুশক হিসাবে পরিচিত।
সোমবার (২২ জুন) সকালে পদ্মা নদীর মেঘুলা অংশে ধরা পড়ে এ মিঠা পানির ডলফিন দুটি। জেলেদের মাছ ধরার ভেশালে আটকা পড়ে এক সময়ে পদ্মায় অবাধে ঘুরে বেড়ানো এই মিঠা পানির ডলফিন। কিন্তু সময়ের পরিক্রমায় এখন আর দেখা যায় না বললেই চলে এই ডলফিন।
জেলেরা ডলফিন দুটিকে ভেশাল থেকে উদ্ধার করার পর আবার মুক্ত করে দেয়া হয় পদ্মা নদীর অংশে।
