সিংগাইরে স্ত্রীকে হত্যার চেষ্টা


মো. রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে সূবর্না (১৯) নামের এক গৃহবধুকে হত্যার চেষ্টা অভিযোগ ওঠেছে স্বামীর বিরুন্ধে। রোববার (২১ জুন) বিকাল ৩ টার দিকে সিংগাইর উপজেলা ও নবাবগঞ্জ থানার সীমান্তবর্তী রুপার চর বাজারের অদূরে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

দুস্কৃত স্বামী মো. সবুজ (২৮) উপজেলার গোবিন্ধল দায়রাপাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে এবং গৃহবধূ সূবর্না (১৯) একই উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের মো. আব্দুল লতিফের মেয়ে।
সূবর্নার চাচা মো.শহিদ জানান, গত ৩ মাস আগে গোবিন্ধল দায়রাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সবুজের সাথে সূর্বনার বিয়ে হয়। বিয়ের পর ওদের ঘর সংসার ঠিকমত চলছিল। ৩ দিন আগে বাবার বাড়ি আসে। রোববার দুপুরে সবুজ সূর্বনাদের বাড়িতে আসে। তারপর বেড়ানোর কথা বলে মোটর সাইকেল নিয়ে তারা দুইজন বের হয়। বিকাল ৩ টার দিকে সিংগাইর ও নবাবগঞ্জের সীমান্তবর্তী রুপার চর বাজারের অদূরে নির্জন জায়গায় নিয়ে সূর্বনাকে হত্যার চেষ্টা করার সময় ধস্তাধস্তির একপর্যায় ডান হাত ভেঙ্গে যায়। পরে তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং স্বামী সবুজকে স্থানীয় জনতা আটক করেন।

সূর্বনার পরিবার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আহত সূর্বনাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত ১১টার দিকে সূর্বনা সিংগাইর থানায় অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান বলেন, মামলা হয়নি অভিযোগ নেয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, হত্যা করতে হলে এতদূর নেয়া লাগে নাকি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *