দোহারে চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিলেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির। গত সোমবার বিকেলে হাই কনফিগারেশন আসুস কোম্পানির ল্যাপটপ তাদের হাতে তুলা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চৈতাবাতর সরকারি বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বেপারী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ,ফার্স্ট গ্লোরি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মাখন লাল বৈদ্য, চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না রানী মন্ডল, নাসির উদ্দিনসহ আরও অনেকে।
এসময় চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না রানী মন্ডল জানান, নারিশা চৈতাবাতর সরকারি বিদ্যালয়ে থেকে সরকারি ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস নিতে খুব সমস্যা হয়ে পরে। বিয়ষটি বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের কাছে বললে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য ল্যাপটপ কিনে দেন।
এবিষয় ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন ,সরকার শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি যুগান্তকারী শিক্ষাদান পদ্ধতি আকর্ষণীয় করতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। স্কুলে কম্পিউটার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছিলেন অসুবিধায়। এই অসুবিধা দূর করতে স্কুলের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *