নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় বাড়িখাল ইউনিয়নে স্বেচ্ছাসেবী সমাজকল্যামূলক সংগঠন ‘আদেভার’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছ। ইউনিভার্সিটি ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে গত (১৬ জুন) মঙ্গলবার কার্যক্রম শুরু করে এই সামাজিক সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনসুর আলী খান জানান, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজ উন্নয়নে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহনের ভিত্তিতে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক,শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কার্যক্রম পরিচালনা করায় সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ । প্রাথমিক পর্যায়ে এর কার্যপরিধি উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় সীমাবদ্ধ থাকবে।
সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিলয় জানান, এই সংগঠনে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের একই ছাদের নিচে এনে সমন্বয় সাধন ও এলাকার উন্নয়নে যুব সমাজ কে দল মত নির্বিশেষে জাগরিত করে সার্বিক উন্নতিতে অবদান রাখবে।
