নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে ঘোরাফেরা করায় ৮ জনকে ২১০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলার জয়পাড়া এবং থানা রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ জনকে ২১০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
