দোহারে নৌ-যান ব্যবসায়ী সমৃদ্ধি ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলাচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এসপি (অব.) মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসায়ী সমৃদ্ধি ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে নারিশায় এলfকায় এ সভা আয়োজন করা হয়।

নৌ-যান ব্যবসায়ী সমৃদ্ধি ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় করোনায় থেকে মুক্তি পেতে মোনাজাত করছেন নেতৃবৃন্দরা।

মাসুদ করিমের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুবু কবিরের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও আলাচনা সভায় উপস্থিত ছিলেন জাহাজ মালিক সাইদুল খান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর মোড়ল, রবিউল বেপারী, রফিকুল আলম দিপু, মোশারফ হোসেন, মোহাম্মদ আলী,আমলগীর হোসেন,মিলন শিকদার, জাহাঙ্গীর হোসেন,ইকবাল হোসেনসহ আরও অনেকে।
ঈদ পূর্ণমিলনী ও আলাচনা সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি আদেশ অনুসরণ করে জাহাজ পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয় এবং সকল নিয়মনীতি উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে জাহাজ নোঙর ও অন্যত্র টিপ দেওয়ায় অনিয়মের অভিযোগ এনে বিষয়টি সুরাহা ও নিরসনে দাবি জানান। আসন্ন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন নির্বাচনে উক্ত প্যানেল নির্বাচিত হতে পারলে জাহাজ মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *