নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের একটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার চরজয়পাড়া এলাকায় মুশকিল কূশা মসজিদ ও কবরস্থান সংলগ্ন এলাকা হতে আঙ্গিনা পর্যন্ত পৌরসভার অর্থায়নে রাস্তাটির উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
মো.আলমগীর হোসেন বলেন, রাস্তাটি নির্র্মাণের জন্য এলকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আজ তাদের দাবি বাস্তবায়ন হয়েছে। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এসময় তিনি করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
২ নং ওয়ার্ড কমিশনার মো.আলমাছ উদ্দিন বলেন, পূর্ব পাশে রাস্তা না থাকায় কবরস্থানে কোনো মৃত ব্যক্তির লাশ দাফন করতে অনেক দূর ঘুরে আসতে হয়। এছাড়া এই মসজিদে নাামাজ পরতে আসা মুসল্লীদের আসতে খুব কষ্ট হয়। এখন সরাসরিভাবে এই রাস্তাটি তৈরি হওয়ায় এই অঞ্চলের মানুষের দূর্ভোগ কমে যাবে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল জানান আলামাছ কমিশনারসহ আমি এবং আমার পরিবারের সবাই স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটি নির্মাণে উদ্যোগ নিয়েছিলাম। এখন সরকারি ভাবে এই রাস্তাটি নির্মাণের ফলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে।
রাস্তাটি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ দেলোয়ার হোসেন মাঝি, শওকত আলী খান, শেখ মনি হোসেন, কাঞ্চন শামস, শামিম মোল্লা, সাংবাদিক,নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, জহির বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
