নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দোহার উপজেলায় জনসাধারণকে নিরাপদ রাখতে দায়িত্ব পালনের মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয় দোহার থানার পুলিশের ১৬ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যদের প্রত্যেককে পুষ্টিকর ফল উপহার দেন ছাত্রলীগ নেত্রী নিশাত স্বর্ণা ।
বৃহস্পতিবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে ফল ভর্তি ঝুঁড়ি বুঝিয়ে দেন তিনি।
নিশাত স্বর্ণা বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশ বাহিনী নিরলস ভাবে মানুষের সেবা দিতে হিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে। সারাদেশের ন্যায় দোহারেও ১৬ জন পুলিশ আক্রান্ত হয়েছে। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দোহারের মানুষের সেবা অব্যাহত রয়েছে। আগামীতেও সকলে সুস্থ্যতার সাথে এগিয়ে যাবে দেশের কাজে এটাই প্রত্যাশা।
