দোহারে কর্মহীনদের মাঝে ‘ব্যাচ-৯৯’এর ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ “আস্থায় সঙ্কটে 99 ব্যাচ” , এই শ্লোগানে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের 99 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।রবিবার (১৭ মে) সকালে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া শেখ নাজির বেপারীর বাড়ি সংলগ্ন এলাকায় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেন 99 ব্যাচের প্রাক্তন ছাত্ররা, এসময় নগদ অর্থ ছাড়াও খাদ্যসামগ্রীর মধ্যে বিতরণ করা হয় ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, সুগন্ধি সাবান, গরম মসলা ও সেমাই। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা তাঁতিলীগের সহ-সভাপতি জামাল বেপারী, আওয়ামী লীগ নেতা শওকত আলী খান, শেখ আব্দুস সামাদ, শেখ জুলমত, শেখ আসলাম, শেখ জুয়েল, জহির উদ্দিন, দোহার পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইমন শেখ, আতিক হাসান আলামিন, মামুন প্রমুখ।

এছাড়া 99 ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নাট্যকার ও পরিচালক ও শেখ সেলিম, ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম, আল হক, দোলন, শহিদুল ইসলাম, জুয়েল প্রমুখ। ব্যাচের আহবায়ক শেখ সেলিম বলেন, আস্থার সংকটে 99 ব্যাচ’ এই স্লোগানকে সামনে রেখে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই আমিসহ আমার বন্ধু মহল কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের মত অন্যান্যরা এভাবে মানুষের পাশে এসে দাঁড়াবে এটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *