মানিকগঞ্জে ৩ দিনের মাথায় বন্ধ হল দোকানপাট শপিংমল

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলার স্বাস্থ্যে সুরক্ষার দিক বিবেচনা করে র্দীঘ দিন হাট-বাজার, দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান,শপিংমল বন্ধ থাকার পর জন সাধারনের সুবিধার্থে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার(১০ই মে) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত শর্ত সাপেক্ষে খোলে দেয়া হয়।

কিন্তু সরকারে দেয়া নিয়মনীতি উপেক্ষা করে দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান,শপিংমল চলতে থাকে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি বেড়ে যায় এবং সারা দেশে এ ভাইরাসের আক্রান্ত বৃন্ধি পায়। তারই ধারাবাহিকতায় এ জেলার জনসাধারণের স্বাস্থ্যে সুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আজ মঙ্গঁলবার(১২ই মে) মানিকগঞ্জ জেলা প্রশাসন এস এম ফেরদৌস এক গনবিজ্ঞপ্তিতে বুধবার(১৩ই মে) জেলা উপজেলার সমস্ত হাট-বাজার,দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান,শপিং মল বন্ধ ঘোষনা করেন।

তবে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান,কাঁচাবাজার এবং ঔষধের দোকান খোলা রাখা যাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *