দোহারে সাংবাদিকদের মাঝে ইঞ্জি. মেহবুব কবিরের পিপিই বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট( পিপিই) বিতরণ করেছেন।

মঙ্গলবার বিকালে নারিশা ইউনিয়নের চৈতাবাতর গ্রামে তার নিজ বাড়িতে এ পিপিই বিতরণ করেন। বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, বিগত দিনেও তিনি দোহারের সাংবাদিকদের পাশে ছিলেন, বতর্মানে আছেন এবং আগামী দিনেও সাংবাদিকদের পাশে তিনি থাকবেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ, দোহার প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, সাপ্তাহিক জাগ্রত জনতার পত্রিকার সম্পাদক ও বিজয় টিভি দোহার প্রতিনিধি মো. আতাউর রহমান সানী, আগামীর সময় পত্রিকার সহ-সম্পাদক আবুল হাসেম ফকির, দৈনিক তৃতীয় মাত্রা দোহার প্রতিনিধি মো. জাকির হোসেন, আগামীর সময় পত্রিকার সাংবাদিক মহিবুল ইসলাম পলাম , খবরের আলো পত্রিকার দোহার প্রতিনিধি আইয়ান মাহমুদ, দেওয়ান আলমগীর হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *