নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা দুর্যোগের মুহূর্তে নিজ অর্থায়নে দারিদ্র, কর্মহীন ও শ্রমজীবী ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির ও তার সহধর্মিনী ডা. সিফাত ফারহানা নাহিদ।
দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমন শুরু হলে গত দু’মাস যাবৎ বাজারের চা’ বিক্রেতা ও হতদরিদ্র পরিবারগুলো বেকার হয়ে পড়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লীবাজার, মৌড়া বাজার, দুবলী বাজার, ফুলতলা বাজার, মুকসুদপুর বাজার, নারিশা ডাকবাংলো ও নারিশা বাজারেরর বন্ধ চা’ এর দোকানসহ অসহায় ৭শ পরিবারকে নিজ হাতে প্রত্যকটি বাজার ঘুরে ঘুরে ঈদ সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির ।

এসময় মেহবুব কবির বলেন, এ উপহার কোন রাজনীতির জন্য নয়। এটি আপনাদের প্রতি আমার ভালবাসা। দোহার উপজেলার নদী ভাঙ্গন, বন্যাসহ যেকোনো দুর্যোগে আমি দোহারবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বিশিষ্ট সমাজকর্মী আক্কাছ খান, ডেফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক এরশাদ হোসেন,মোহম্মদ আলী, ইকবাল হোসেন, সারোয়ার আলম হানিফ, সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
