সিংগাইরে অটো চালকের লাশ উদ্ধার

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জে সিংগাইরে আব্দুল মালেক নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে) ভোর রাতে হেমায়েতপুর টু সিংগাইর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভূমদক্ষিন আনান কেমিক্যাল ফ্যাক্টরি সংলগ্ন রাস্তায় থেকে এ লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশটি উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বড়পাড়া গ্রামের মৃত আলী আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮)।
নিহতের মেঝু ছেলে মো.রুবেল জানান,আমার আব্বা গত রবিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে অটো গাড়ি নিয়ে বের হয়। রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না। পরে প্রতিবেশি আত্বীয় স্বজনকে জানালে, আমরা সবাই খোঁজাখুঁজি করে না পাওয়াতে,সকালে থানায় জিডি করতে আসলে পুলিশ উদ্ধারকৃত ১টি লাশের কথা জানান। আমি লাশের কাছে গিয়ে আমার আব্বার লাশ শনাক্ত করি।

থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে লাশ দেখে ওই এলাকার কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন দেয়। ৯৯৯ থেকে থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ও অটো গাড়ি উদ্ধার হয়নি।
এ ব্যাপারে পুলিশ পরির্দশক(তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *