কেরানীগঞ্জে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও ২০ জনের করোনা শনাক্ত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ কেরানীগঞ্জে দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২০জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। নতুন আক্রান্ত ২০জনের তালিকায় ৯ জনই জিনজিরা ইউনিয়নের। বাকীদের মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।

অন্যান্যদের মধ্যে রয়েছে তেঘরিয়া ইউনিয়নে ৫জন, শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগে ১জন, আগানগর ইউনিয়নে ১জন,কালিন্দী ইউনিয়নে ১জন ও কলাতিয়া ইউনিয়নে ১জন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *