তেঘরিয়া ইউনিয়নে সাত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে তেঘরিয়া ইউনিয়নে সাত শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে। মঙ্গলবার(২৮এপ্রিল)সকালে বাঘৈর হাইস্কুল মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে এসময় অসহায় কর্মহীন পরিবারের মানুষদের হাতে হাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, তিন কেজি আলু,দেড় কেজি ডাল ও দুই প্যাকেট শিশু খাদ্য দেয়া হয়।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া, কেরানীগঞ্জ উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আরতি মজুমদার, হাজী মো. জজ মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রায়হান মিয়া, তেঘরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহর চান মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মোঃ মজিবর ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যাক্তিগতসহকারী মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *