সালমান‌ খান গার্লফ্রেন্ড ইউলিয়াকে নিয়ে লকডাউনে ধরা

গার্লফ্রেন্ড’ ইউলিয়া ভন্তুরের সঙ্গেই পানভেলের ফার্মহাউজে রয়েছেন সালমান খান । এটা নিয়ে আর কোন সন্দেহ থাকলো না । তারা ধরা পড়ে গেলেন একটি ভিডিওতে ।

তারা একসঙ্গে রয়েছেন কি না , তা নিয়ে মিডিয়ার উৎসাহ কম ছিল না । চলছিল কাঁটাছেড়া । ও দিকে সালমান খান তো একেবারে চুপ । মুখ খুলছিলেন না কিছুতেই । কিন্তু ইউলিয়ার একটি লাইভ ভিডিওতেই বাধল বিপত্তি ।

ইউলিয়া যে লাইভে আছেন সেটা বুঝতেই পারেননি সালমান খান । সোজা ঢুকে পড়েন ঘরে । ও দিকে সালমনের এই হঠাৎ ঢুকে পড়ায় কিছু ক্ষণের জন্য হকচকিয়ে যান ইউলিয়া । সালমানকে ইশারায় সরে যেতে বলেন । তবে ধাক্কা কাটিয়ে পর ক্ষণেই হেসে গোটা ঘটনা সামাল দিতে যান ইউলিয়া ।

তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে । হাওয়ার বেগে ছড়িয়ে পড়েছে খবর — সবাই জেনে গিয়েছে , একসঙ্গেই রয়েছেন তারা । বাস্তবে যদি ও কোন ও দিনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সালমান – ইউলিয়া , কিন্তু এই লকডাউন তারা দু’জন যে খুব ভালোই উপভোগ করছেন সেটি নিয়ে আর কোনো সন্দেহ নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *