দোহারে বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় তিন জনকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে করোনা ভাইরাস মোকাবেলায় বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘ‌ুরির অপরাধে তিন মোটরসাইকেল আরোহীকে জ‌রিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্য করার অপরাধে তাদেরকে অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার এক মোটরসাইকেল আরোহী তার স্ত্রী ও সন্তানসহ অপ্রয়োজনীয় ঘুরতে বের হলে সুতারপাড়া হলের বাজারে ম্যাজিস্ট্রেট কাছে ধরা পরেন ।এসময় বাইরে বের হওয়ার কোনো কারণ দর্শাতে না পারায় ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ।তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় একই কারনে আরও দুই মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *