দোহারে জাল তৈরির কারখানায় অভিযান,২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলায় জাল তৈরির একটি কারখানা চালু রাখায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার লটাখোলা নতুন বাজারে অবস্থিত শেখ এন্টারপ্রাইজ নামক একটি জাল তৈরির কারখানায় অভিযান চালায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় কারখানার ভেতরে কাজ করতে থাকা শ্রমিকরা।

এ সময় প্রতিষ্ঠানটির মালিক নিলুয়ার শেখকে সংক্রমণ রোগ প্রতিরোধ ও নির্মূল আইন ২০০৮ এর ২৪ (২) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *