নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী শিউলি আক্তারকে বিয়ে করেছেন ৮০ বছর বয়সী ইসলাম মোল্লা। গত শনিবার রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মাঝিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগে শিউলি আক্তার ও ইসলাম মোল্লা ৪ থেকে ৫ দিন এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর পরিবারের সদস্যদের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।
১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ৮০ বছর বয়সী ব্যক্তির বিয়ের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
