দোহারে শামীমা রহিম শিলার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শিলার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি উপজেলার জয়পাড়া কালেমা চত্বর এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়। মিছিলে নেত্রীবৃন্দরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় শামিমা রহিম শিলা বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পরিকল্পিত আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। আজ আমরা তার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশা আল্লাহ।

উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রনেতা কামাল মোড়ল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা মোল্লা, মহিলা দলের নেত্রী সুলতানা আক্তারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *