কেরানীগঞ্জে এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ: ঢাকার কেরানীগঞ্জে এসআরবির অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে পাঁচ ডাকাত গ্রেফতার। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন ধারালো অস্ত্রসহ নানা ধরনের সরঞ্জামাদি, ২০৬৮ পিস ইয়াবা ও মাদক ক্রয় বিক্রয়ের ১লক্ষ্য ১৯হাজার ৫০০ নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোঃ জাফর ইসলাম(৩৩),মোহাম্মদ আওলাদ হোসেন(৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫),মোহাম্মদ আরমান হোসেন সনি(২৫)ও মোঃ ফরহাদ হোসেন (৩২)। এসআরবি-১০ এর সহকারী মিডিয়া পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে এসআরবির একটি চৌকস অভিযানিকদল কেরানীগঞ্জ মডেল থানার মনুব্যাপারীর ঢাল এলাকায় মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে উক্ত ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি, দুইটি পিস্তল সদৃশ্য লাইটার, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নয়টি মোবাইল সেট ও ২০২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা। গ্রেফতারকৃত জাফর ইসলামের বাবার নাম জাহাংগীর আলম বাড়ি মডেল থানার জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জ গ্রামে। মোঃ আউলাদ হোসেনের বাবার নাম মৃত সুরুজ মিয়া, বাড়ি একই ইউনিয়নের মনু বেপারীর ঢালে। রবিউল হোসেন রুবেলের বাবার নাম আব্দুর রব, বাড়ি একই ইউনিয়নের বন্ধ নজরগঞ্জ গ্রামে। মোঃ আরমান হোসেন সনির বাবার নাম সিরাজউদ্দিন, বাড়ি একই ইউনিয়নের বন্ধ ছাটগাঁও ও মোঃ ফরহাদ হোসেনের বাবার নাম আব্দুল বাছের, বাড়ি একই ইউনিয়নের ছোট কুসিয়ারবাগ গ্রামে।গ্রেফতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *