সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থী ও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *