সিরাজদিখানে চাকরির প্রলোভনে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে থানা-পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মা প্রায় দুই মাস ধরে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় স্বপন ঢালীর (গুরুর খামারে) একটি ডেইরি ফার্মে তাঁর মা,সৎ বাবা ও বোনর সঙ্গে বসবাস করছিলেন। এ সময় তার মা সুমন ঢালীর সাথে কাজের জন্য আলোচনা করলে আনোয়ার হোসেন রাজুর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি তার গার্মেন্টসে কাজ পান। পরে তাঁর মেয়েকেও আনোয়ার হোসেন রাজু অফিসের কাজে সহযোগিতার কথা হলে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে নেওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিন কিশোরীকে অভিযুক্তের ব্যক্তিগত কার্যালয়ে আটকে রাখা হয়। এ সময় বিভিন্ন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন কিশোরীর মা।
অভিযোগ অনুযায়ী, সর্বশেষ ১২ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে কিশোরীর চিৎকার শুনে বিষয়টি জানাজানি হয়। পরে অভিযুক্তের গাড়িচালকের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর মা সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি থানায় মামলা করেন।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুর সংঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া য়ায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৫ বছর বয়সী কিশোরীর নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *