মো. রকিবুল হাসান বিশ্বাস,জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আজিমউদ্দিন(মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস এসোসিয়েশন অব সিংগাইর(সাস) আয়োজনে এ বৃত্তি পরীক্ষার শুভ উদ্বোধন করেন,এ্যাডভোকেট মো.নুরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দেন,বৃত্তি পরীক্ষার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও মহাসচিব,কর কমিশনার মাসুম বিল্লাহ সানি,এ্যাড.আতাউর রহমান ও আমিনুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমাদের এ মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এতে উপস্থিত ছিলেন,পরীক্ষা পরিচালার সার্বিক দায়িত্ব মো.রুহুল আমিন মিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক মো.আতাউর রহমান ও শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,মেধা বৃত্তি পরীক্ষা ৪০টি কিন্ডার গার্ঢেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ১৮৮ জন ও ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১.৪০ মিনিটে শেষ হয়। এতে ৮ম শ্রেনীর উত্তীর্ণ ২৫জন ও ৫ম শ্রেনীর ২৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে জানাযায়।
