শ্রীনগরে বাবুল বেপারীর স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম বাবুল বেপারীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শ্রীনগরের বাইপাস সংলগ্ন বাগানবাড়ীতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুরুতে মরহুম বাবুল বেপারীর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীনগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং মরহুমের স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুম বাবুল বেপারীর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *