শ্রীনগরে দিনের বেলায় বাসায় চুরি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম দেউলভোগ গোল্ডেন সিটি এলাকায় দিনের বেলায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকার বাসিন্দা মোকসেদ মাস্টারের বাসায় এই চুরি সংঘটিত হয়।
ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সাদা শার্ট ও খাকি রঙের প্যান্ট পরিহিত এক ব্যক্তি সিঁড়ি বেয়ে ভবনের ওপরের তলায় ওঠেন।

এর প্রায় দুই মিনিট পর, ১২টা ১২ মিনিটের দিকে ওই ব্যক্তিকে হাতে একটি সাদা রঙের ব্যাগ নিয়ে নিচে নেমে আসতে দেখা যায়। নিচে নেমে তিনি সিঁড়ির পাশের একটি দরজা দিয়ে বেরিয়ে যান।

সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির চেহারা ও পোশাক স্পষ্টভাবে ধরা পড়েছে। দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *